জ্ঞান কাকে বলে?
জীবন, জগৎ সংসার, কাল, মহাকাল ইত্যাদি নিয়ে অনবরত একটা কচলাকচলির নাম আঁতলামো ৷ একদল মানুষ বেঁচে থাকার মতো অতি সহজ মেঠো ব্যাপারটাকে জিলিপির মতো পেঁচিয়ে ভীষণ একটা ভাবনার জিনিস করে তোলেন ৷ কেন এলে, কী জন্যে এলে, কোথা থেকে এলে, কোথায় যাবে! জন্মাবার আগে তুমি ছিলে? মৃত্যুর পরে তুমি কী আবার আসবে? সংস্কার কাকে বলে ৷ সভ্যতা কী, অসভ্যতা কী! বিরাট বিরাট বই ৷ অন্তহীন গবেষণা ৷ যাঁদের অনেক আছে, প্রচুর অবসর, তাঁরা এইসব ফুলকো বিষয় ও ভাবনা নিয়ে দিনের পর দিন বেশ মশগুল থাকতে পারেন ৷ হেটো লোক, মেঠো মানুষ এঁদের খুব সমীহ করেন ৷ জীবন ছেড়ে এঁরা কোথায় উঠে গেছেন, কোন ঊর্ধ্ব লোকে! মাটি কোপাতে হয় না ৷ বীজ ছড়াতে হয় না ৷ ফসলের ভাবনা ভাবতে হয় না ৷ বর্ষার জলে নেমে চারা বুনতে হয় না ৷ লাল টকটকে গলা-লোহা ছাঁচে ঢালতে হয় না ৷ বিশাল মালবাহী লরির স্টিয়ারিং-এ বসে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় না ৷ এমন কিছু করতে হয় না যাতে জীবনের গন্ধ আছে, শরীরের ব্যবহার আছে, কষ্ট আছে ৷ মাথাঅলা লোকদের শরীর থাকে না ৷
আমরা বাঁচতে চাই ৷ যে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই বেঁচে থাকাটাকে ধরে রাখতে চাই ৷ গল্পটা এইরকম, এক ক্লান্ত কাঠুরে, দীন-হীন, জীর্ণ, কাঠের বোঝাটি নামিয়ে গাছতলায় বসেছে ৷ গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলছে - যম আর যে পারি না! কবে তুমি আমাকে নেবে! সঙ্গে সঙ্গে যমরাজ সামনে হাজির - কী বলছিস! বল!
কাঠুরে চিনতে পেরেছে! হাত জোড় করে বলছে, প্রভু! কিছুই চাই না, আমার এই বোঝাটা কৃপা করে আমার মাথায় তুলে দিন ৷ যমরাজ হাসতে হাসতে তাই করলেন ৷ কাঠুরে গ্রামের পথে হাঁটা দিল ৷
আমরা বাঁচতে চাই ৷ এইটাই প্রবণতা ৷ এই প্রবণতাকে বোঝার নামই জ্ঞান ৷
[NOTES: কচলাকচলি = rubbing continuously (Dev's Students' Favourite Dictionary); আঁতলামো = "বাংলা ভাষায় আঁতেল শব্দটি intellectual (বুদ্ধিজীবী) শব্দ থেকে এসেছে মনে করা হয় ৷ কথ্য ভাষায়, একজন আঁতেল যে বিষয়ে সে জানে না সে বিষয়েও সে তার পাণ্ডিত্য জাহির করতে চায় ৷ আঁতেল-এর কাজকে বলে আঁতলামি ৷" "আঁতলামি নয়, নারীর মন জয় করতে হাসাতে থাকুন - অনেক সময়ই পুরুষরা নারীকে পটাতে নিজেকে জাহির করতে ব্যস্ত হয়ে পড়েন ৷ তিনি কতো জ্ঞানী, কী তার [sic] স্ট্যাটাস ইত্যাদি ..."
(From সঞ্জীব চট্টোপাধ্যায়, মরিতে চাহি না আমি, "বড়দের হাসি সমগ্র - হালকা হাসি চোখের জল", পত্র ভারতী, 896 pages, hardbound, Rs. 450.00 - I wonder if the reason for adding the .00 after 450 is to lessen the impact of the bare figure 450 on the potential buyer; for a similar reason, I generally mention the number of pages that a book contains if it is a big fat book, and if a book also happens to be a hardbound book, I take the trouble to include the information that the book is hardbound! All this is done to attract buyer attention for interesting books that are worth reading! I do all this advertising voluntarily; no author or publisher has ever contacted Me to advertise their books, and I have never got FREE copies of books sent to Me by authors and publishers to give rave reviews! I am NEVER false and I have NEVER given FAKE enthusiastic reviews of books that I have either not read or have not enjoyed reading! Also, I have personal copies of books I review! I am a bibliomaniac! I buy books of fiction and nonfiction regularly every month! I have about three thousand or four thousand well-chosen books in My personal library! And I am proud to be a bibliomaniac! By the way, I never smoke, drink, take drugs, or visit pr., so I can afford to buy lots of books! - G)
Kishalay Sinha [G]